Image description

ইরানে পাঁচ সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৬০০টির বেশি স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আলজাজিরা।

 

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এক মাসেরও বেশি সময় ধরে চলা এই টানা হামলায় দেশটির শিক্ষাব্যবস্থা মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে। বিশেষ করে জনবহুল এলাকাগুলোতে অবস্থিত স্কুলগুলোকে লক্ষ্যবস্তু করায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।

 

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই পরিস্থিতির ওপর গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইরানের দাবি অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এর ফলে দেশটির ভবিষ্যৎ প্রজন্মের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে।