ইউক্রেনের গোয়েন্দা তথ্য অনুযায়ী, রাশিয়া ইরানকে সৌদি আরবের একটি মার্কিন ঘাঁটির স্যাটেলাইট চিত্র সরবরাহ করেছে হামলার কয়েকদিন আগে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ক্রেমলিনের স্যাটেলাইটগুলো আল খার্জের প্রিন্স সালমান এয়ার বেস-এর ছবি তিনবার ধারণ করেছিল, যা পরে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে আঘাত হানে। এই হামলায় ১২ জন মার্কিন সৈন্য আহত হয়েছেন।
হামলার সময় এক বিলিয়ন পাউন্ডের ই-৩ সেনট্রি রাডার বিমান ধ্বংস হয় এবং রিফুয়েলিং বিমানগুলোও ক্ষতিগ্রস্ত হয়। এটি চলমান যুদ্ধে মার্কিন বায়ু প্রতিরক্ষার অন্যতম ভয়াবহ ব্যর্থতা হিসেবে চিহ্নিত হয়েছে।
জেলেনস্কি বলেন, তিনি শতভাগ নিশ্চিত যে রাশিয়ার গোয়েন্দা তথ্য ইরানের জন্য মার্কিন সৈন্যদের লক্ষ্য করার ক্ষেত্রে সহায়তা করেছে। তিনি এনবিসি নিউজকে বলেছেন, 'যদি তারা একবার ছবি তোলে, তা হলো প্রস্তুতি। দ্বিতীয়বার হলে, এটা একটি সিমুলেশন। আর তৃতীয়বার হলে, এর মানে হামলা প্রায় নিশ্চিত।'
মস্কো তেহরানকে কোনো গোয়েন্দা তথ্য দেয়ার অভিযোগ অস্বীকার করেলে স্বীকার করেছে যে তারা ইরানের কাছে 'নির্দিষ্ট ধরনের সামরিক সরঞ্জাম' সরবরাহ করেছে। ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে, রাশিয়া ইরানকে আক্রমণাত্মক ড্রোন সরবরাহের পরিকল্পনাও করছে।
শীর্ষনিউজ/