সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর বা আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট এ সংবাদ সংস্থা বলেছে, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ড্রোন হামলার কথা উল্লেখ করা হয়েছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজ্যের পূর্বাঞ্চলে ড্রোন দুটি শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। এই অঞ্চলে গুরুত্বপূর্ণ তেল স্থাপনা রয়েছে ও যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ক্রমাগত এই অঞ্চলটিকে লক্ষ্যবস্তু করে আসছে।
সূত্র: দ্য গার্ডিয়ান, আল-জাজিরা