যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক এবং অনিশ্চিত হিসেবে বর্ণনা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। তিনি বলেছেন, ‘এটি (যুদ্ধ) প্রতিরোধ করার একমাত্র নিশ্চিত উপায় হলো সংঘাতের অবসান ঘটানো। আমি সব রাষ্ট্র, বিশেষ করে প্রভাবশালী রাষ্ট্রগুলোকে যা সম্ভব করার জন্য তাদের ক্ষমতার আওতায় সবকিছু করার আহবান জানাচ্ছি।’
জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের বাংলা বিভাগের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল চলমান যুদ্ধের অবসান ঘটাতে সব দেশকে তাদের সাধ্যমতো সবকিছু করার আহ্বান জানিয়েছেন।
উপসাগরীয় দেশগুলোর আহবানে আয়োজিত মানবাধিকার পরিষদের এক জরুরি বৈঠকে তিনি বলেন, ‘এই সংঘাত নজিরবিহীনভাবে দেশের সীমান্ত পেরিয়ে সারা বিশ্বকে জড়িয়ে ফেলার ক্ষমতা রাখে।
চলমান পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক এবং অনিশ্চিত হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘‘এটি (যুদ্ধ) প্রতিরোধ করার একমাত্র নিশ্চিত উপায় হলো সংঘাতের অবসান ঘটানো। আমি সব রাষ্ট্র, বিশেষ করে প্রভাবশালী রাষ্ট্রগুলোকে যা সম্ভব করার জন্য তাদের ক্ষমতার আওতায় সবকিছু করার আহবান জানাচ্ছি।’