Image description

তেহরানের উত্তরের একটি আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষক ও তার দুই সন্তান নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম প্রেস টিভি।

গণমাধ্যমটির বরাতে আল জাজিরা জানায়, নিহত শিক্ষক ড. সাঈদ শামঘাদারি, যিনি ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

এ হামলায় তার ছেলে মোহাম্মদ ও মেয়ে রেইহানেহও প্রাণ হারিয়েছে। ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে এটিকে একটি মর্মান্তিক ক্ষতি হিসেবে উল্লেখ করেছে।

এর আগে ইরানের অস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন গবেষককেও লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে।