Image description

লেবাননে চলমান সংঘাতের মধ্যে দেশটির প্রতি পাঁচজনের একজন জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের বাসিন্দাদের জন্য জোরপূর্বক স্থানত্যাগের নির্দেশনা আরো সম্প্রসারণ করেছে। লিতানি নদী থেকে শুরু করে জাহরানি নদীর উত্তরের এলাকাগুলো পর্যন্ত এই নির্দেশনা কার্যকর হয়েছে, যা প্রায় ১,৪৭০ বর্গকিলোমিটার এলাকা—অর্থাৎ লেবাননের মোট ভূখণ্ডের প্রায় ১৪ শতাংশ জুড়ে বিস্তৃত।

Amardesh_Lebanon_Evacution

মানচিত্রে দেখা যায়, দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ অঞ্চলে বহু গ্রামকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে লিতানি নদীর আশপাশ এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে বাস্তুচ্যুতির মাত্রা সবচেয়ে বেশি।

এই পরিস্থিতিতে উপকূলীয় শহর সাইদা (সিডন), নাবাতিয়েহ ও আশপাশের অঞ্চলে ব্যাপক জনচলাচল লক্ষ্য করা যাচ্ছে, যেখানে মানুষ নিরাপদ স্থানের সন্ধানে উত্তর দিকে সরে যাচ্ছে।

এ ধরনের ব্যাপক বাস্তুচ্যুতি চলমান সংঘাতের তীব্রতা ও মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে। এতে দেশের অবকাঠামো, অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতার ওপরও বড় ধরনের চাপ সৃষ্টি হচ্ছে।