Image description

২০২৪ সালে ইসরায়েলের হাতে বিধ্বস্ত হওয়ার পর ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) হিজবুল্লাহর সামরিক কমান্ড পুনর্গঠন করে। আইআরজিসি ইরানি কর্মকর্তাদের দিয়ে নিহত হিজবুল্লাহ নেতাদের শূন্য পদগুলো পূরণ করে। আইআরজিসির এই কার্যকলাপের সাথে পরিচিত দুজন ব্যক্তির বরাত দিয়ে শনিবার রয়র্টাস এ তথ্য জানিয়েছে।

 

 

১৯৮২ সালে আইআরজিসি প্রতিষ্ঠিত শিয়া মুসলিম গোষ্ঠী হিজবুল্লাহর জন্য এই ব্যাপক পুনর্গঠন ছিল এ ধরনের প্রথম ঘটনা। ২০২৪ সালের যুদ্ধের আঘাতের পর এই পুনর্গঠন একটি সক্রিয় ও সরাসরি পদক্ষেপের ইঙ্গিত দেয়। কারণ ওই বছর হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ এবং অন্যান্য শীর্ষ কমান্ডাররা নিহত হয়েছিলেন ইসরায়েলি হামলায়।

 

ইরানের বিনিয়োগ ফলপ্রসূ হয়েছে। যার ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের পর হিজবুল্লাহ সময়মতো ঘুরে দাঁড়িয়ে তেহরানের পক্ষে মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রবেশ করে।

 

রয়টার্স মার্চের শুরুতে জানিয়েছিল, হিজবুল্লাহ আরেকটি যুদ্ধকে অনিবার্য বলে মনে করেছিল এবং নিজেদের প্রস্তুত করতে মাসব্যাপী সময় ব্যয় করেছিল। 

আইআরজিসি-র কার্যকলাপের সাথে পরিচিত দুটি সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠার পর থেকেই হিজবুল্লাহর সাথে গভীরভাবে জড়িত আইআরজিসি, এর যোদ্ধাদের পুনঃপ্রশিক্ষণ এবং পুনঃঅস্ত্রসজ্জার তদারকির জন্য কর্মকর্তাদের পাঠিয়েছিল।

 

সূত্রগুলো বলেছে, আইআরজিসি কর্মকর্তারা হিজবুল্লাহর সেই নেতৃত্ব কাঠামোও পুনর্গঠন করেছে যা ইসরায়েলি গোয়েন্দাদের মাধ্যমে ভেদ করা হয়েছিল — এই বিষয়টিই ইসরায়েলকে অনেক হিজবুল্লাহ নেতাকে হত্যা করতে সাহায্য করেছিল।

১২ মার্চ একজন ইসরায়েলি সামরিক মুখপাত্র জানিয়েছেন, গত তিন বছরে ইসরায়েলের সৃষ্ট ক্ষতি সত্ত্বেও হিজবুল্লাহ একটি প্রাসঙ্গিক এবং বিপজ্জনক শক্তি হিসেবেই রয়েছে।

 

 

২ মার্চ আঞ্চলিক যুদ্ধে প্রবেশের পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ফলে ইসরায়েলি আক্রমণ শুরু হয় এবং লেবাননে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়। হিজবুল্লাহ যোদ্ধারা দক্ষিণে দখল করা এলাকাগুলোতে ইসরায়েলি সৈন্যদের সাথে লড়াই করছে।

কয়েক বছর আগের সর্বোচ্চ পর্যায় থেকে এখনো নিচে থাকা হিজবুল্লাহর অবস্থা একটি পূর্ণাঙ্গ ইসরায়েলি আক্রমণের ক্ষেত্রে কেমন হবে, তা এখনো দেখার বিষয়।

 

 

হিজবুল্লাহর মিডিয়া অফিস, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

দুটি সূত্র জানিয়েছে, হিজবুল্লাহকে ঘুরে দাঁড়াতে সাহায্য করার দায়িত্বে থাকা আইআরজিসি কর্মকর্তারা ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতির পরপরই এসে পৌঁছান এবং ইসরায়েলের হামলা অব্যাহত থাকা সত্ত্বেও কাজ শুরু করেন।

 

 

তাদের মধ্যে একজন বলেন, এই মোতায়েনে প্রায় ১০০ জন কর্মকর্তা ছিলেন।

তাদের নির্দেশে বাস্তবায়িত পরিবর্তনগুলোর মধ্যে ছিল পদানুক্রমিক কমান্ড কাঠামোর পরিবর্তে একটি বিকেন্দ্রীভূত কাঠামো প্রতিষ্ঠা করা, যেখানে ছোট ছোট ইউনিটগুলো একে অপরের কার্যক্রম সম্পর্কে সীমিত জ্ঞান রাখত, যা অভিযানের গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করত।

তারা আরো জানায়, আইআরজিসি কর্মকর্তারা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনাও তৈরি করেছিলেন, যা ইরান ও লেবানন থেকে একযোগে চালানো হবে — এই পরিস্থিতিটি ১১ মার্চ প্রথমবারের মতো কার্যকর করা হয়েছিল। 

লেবাননের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইরানি কমান্ডাররা হিজবুল্লাহকে তাদের সামরিক ক্যাডারদের পুনর্বাসন ও পুনর্গঠনে সাহায্য করেছিল। ইরানিরা লক্ষ্যবস্তু বাছাইয়ের বিস্তারিত বিষয়ে জড়িত না থেকে বরং হিজবুল্লাহকে বর্তমান সংঘাতের গতি নির্ধারণে সাহায্য করছিল।

বিষয়টি সম্পর্কে অবগত আরেকটি সূত্র জানিয়েছে, আইআরজিসি ২০২৪ সালে হিজবুল্লাহর যুদ্ধ-পরবর্তী নিরীক্ষা পরিচালনার জন্য লেবাননে কর্মকর্তা পাঠিয়েছিল এবং এর সামরিক শাখার সরাসরি তত্ত্বাবধান গ্রহণ করেছিল।

আরো দুটি সূত্র জানিয়েছে, আইআরজিসি গত বছর হিজবুল্লাহর সামরিক বিষয়াবলী পরিচালনায় সহায়তা করার জন্য বিশেষ উপদেষ্টাদের নিযুক্ত করেছিল।