Image description

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের জেরে ওয়াশিংটনের কাছে সব ধরনের অস্ত্র রপ্তানি স্থগিত করেছে সুইজারল্যান্ড। দেশটি তাদের নিরপেক্ষ নীতির কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (২০ মার্চ) এক বিবৃতিতে সুইস সরকার জানায়, ইরানকে ঘিরে চলমান আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতে জড়িত কোনো দেশের কাছে যুদ্ধাস্ত্র রপ্তানি এই মুহূর্তে অনুমোদন দেওয়া যাবে না।

 

এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানিও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। বিবৃতিতে বলা হয়, যুদ্ধ চলাকালীন সময় পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সূত্র: আল-জাজিরা