Image description

উপসাগরীয় দেশগুলোতে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। শুক্রবার সকালে কুয়েতের রাষ্ট্রীয় তেল সংস্থা কেপিসি জানায়, তাদের তেল শোধনাগার একাধিক ড্রোন হামলার শিকার হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, ড্রোন হামলার পর মিনা আল আহমাদি শোধনাগারের একটি ইউনিটে লাগা আগুন লেগে যায়। জরুরি কর্মীরা মিনা আল-আহমাদি শোধনাগারে আগুন নেভানোর চেষ্টা করছেন এবং কিছু ইউনিট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

 

ইরানের সাউথ পার্স গ্যাসফিল্ডে ইসরেইলের হামলার পর ইরান পাল্টা হামলা চালাচ্ছে, যার রোষের অগ্রভাগে রয়েছে উপসাগরীয় দেশগুলো।

পবিত্র রমজান মাসের শেষে উপসাগরীয় দেশগুলো ঈদুল ফিতর উদযাপন করলেও, এই যুদ্ধ প্রশমিত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

সূত্র: আল জাজিরা