Image description

লারিজানিকে হত্যার প্রতিশোধে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর কাফর কাসেমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ব্যাপক সম্পদের ক্ষতি হয়েছে এবং ঘটনাস্থলে আতঙ্কিত অবস্থায় থাকা দুইজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এর আগে তেল আবিব জেলার কাছাকাছি রামাত গান শহরে ধ্বংসাবশেষের আঘাতে একজন পুরুষ ও একজন নারী নিহত হওয়ার খবর পাওয়া যায়।

এদিকে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি দাবি করেছে, তারা ইসরায়েলে অবস্থিত ১০০টিরও বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে।

আইআরজিসি জানায়, ইসরায়েলের বহুস্তরীয় ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার কারণেই এসব হামলা সফল হয়েছে।

এই হামলাকে তারা প্রতিশোধমূলক অভিযান হিসেবে উল্লেখ করেছে।