Image description

আবুধাবিতে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।

আমিরাতের গণমাধ্যম দপ্তরের বরাতে প্রতিবেদনে জানিয়েছে, আবুধাবির বানি ইয়াস এলাকায় প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একজন নিহত হয়েছেন।

নিহত ব্যক্তি একজন পাকিস্তানি নাগরিক ছিলেন বলে দপ্তরটি এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে।