লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর-এর বিরুদ্ধে ‘সীমিত’ পরিসরে লক্ষ্যভিত্তিক স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েল। দক্ষিণ লেবাননে থাকা হিজবুল্লাহর ঘাঁটিগুলো এ অভিযান শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এই তথ্য জানিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর মতে, এই অভিযান মূলত তাদের অগ্রবর্তী প্রতিরক্ষা এলাকা সম্প্রসারণের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
গত ২ মার্চ থেকে লেবাননে দখলদার ইসরায়েলের চলমান হামলার জবাবে অবৈধ দেশটির সামরিক স্থাপনায় হামলা শুরু করে শসস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। একই দিনে, ইসরায়েল বৈরুতের দক্ষিণ প্রান্ত এবং লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বিমান হামলা জোরদার করে।
পরের দিন ৩ মার্চ দক্ষিণ লেবাননে জঙ্গি অভিযান চালায় ইসরায়েল, যা যুক্তরাষ্ট্রের এর সঙ্গে যৌথভাবে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের সামরিক অভিযানের অংশ।
লেবাননের কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১২ মার্চ) জানায়, সম্প্রসারিত ইসরায়েলি হামলায় দেশজুড়ে ৬৮৭ জন নিহত, ১ হাজার ৭৭৪ জন আহত এবং প্রায় ৮ লাখ ২২ হাজার বাসিন্দা স্থানচ্যুত হয়েছে।