ইরান আক্রমণ করা যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ সমর্থন দিতে পারছে না চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়েল মুখপাত্র লিন জিয়ান বলেছেন, ‘বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ করছি। পরিস্থিতি শান্ত করতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
সোমবার (১৬ মার্চ) নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সব পক্ষকে অবিলম্বের যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান। এ খবর জানিয়েছে স্কাই নিউজ।
এদিকে হরমুজ প্রণালি পুনরায় চালু রাখতে ‘অন্তত সাতটি’ দেশের সমর্থন চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে চীনও রয়েছে বলে মনে করা হচ্ছে। ফিন্যান্সিয়াল টাইমসকে ট্রাম্প বলেছেন, চীনের প্রায় সব তেল এই প্রণালি দিয়ে যায়, তাই এই পরিস্থিতিতে চীনের সক্রিয় ভূমিকা রাখা উচিত।
হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে চীন ‘সব পক্ষের সঙ্গে’ যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন লিন জিয়ান।
এ সময় হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাম্পের পক্ষ থেকে চীনের কাছে কোনো অনুরোধ এসেছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ করছি এবং পরিস্থিতি শান্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ যদিও প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি তিনি।