Image description

যুদ্ধে অকার্যকর করে ইরানের সামরিক বাহিনীকে ধ্বংস করা হচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

আজ শুক্রবার পেন্টাগনে ইরান যুদ্ধের সবশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।

হেগসেথ বলেন, আমেরিকা ইরানের উগ্রপন্থী শাসকগোষ্ঠীর সামরিক বাহিনীকে এমনভাবে ধ্বংস করছে, যা বিশ্ব আগে কখনও দেখেনি।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বিমান বাহিনীর সমন্বয় অপরাজেয় এবং তাদের গোয়েন্দা তথ্য আরও উন্নত এবং পরিশীলিত হচ্ছে।

এ সময় যুদ্ধের সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন, মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

তিনি জানান, এখন পর্যন্ত ইরানে ছয় হাজার এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এ ছাড়া দেশটির নৌবাহিনীকে যুদ্ধে অকার্যকর করে দেওয়ার দাবিও করেন তিনি।

শীর্ষনিউজ