Image description

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার কারণে চলমান যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা আলজাজিরার কাছে এ সতর্কবার্তা তুলে ধরেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন এক পর্যায়ে প্রবেশ করবে। আমরা শুরু থেকেই বলেছি, যুক্তরাষ্ট্র যদি এমন ভুল করে, পরিস্থিতি আরও অনেক জটিল হয়ে উঠবে।

শিগগিরই আরেকটি গুরুত্বপূর্ণ প্রণালির পরিণতিও হরমুজ প্রণালির মতো হবে।

ওই প্রণালির নাম না জানিয়ে তিনি বলেন, ইরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে। আমাদের হাতে এখনো খেলার মতো অনেক তাস বাকি রয়েছে।