Image description

সদ্যঘোষিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা। গেল বছর ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার ৪০ হাজার ৮৪    জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাতে আগেরবারের চেয়ে জিপিএ-৫ ধারী ‍শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯০১৩ জন।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো একই প্রশ্নপত্রে এইচএসসি ও সমমান পরীক্ষা হয়েছে। তাতে পরীক্ষার হলে কড়া হল গার্ড ও ‍শিক্ষকদের খাতা মূল্যায়নে বারবার সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী ও সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই। তাতে ফলাফলে বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা আগের বারের চেয়ে কমেছে। 

পরিসংখ্যান বলছে,  ২০১৬ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৫৮ হাজার ২৭৬ জন। ২০১৭ সালে এ সংখ্যা ছিল ৩৭ হাজার ৭২৬, ২০১৮ সালে ২৯ হাজার ২৬২ এবং ২০১৯ সালে ৪১ হাজার ৮০৭ জন। ২০২০ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ৬১ হাজার ৮০৭ জনে। ২০২১ সালে তা আরও বেড়ে হয় ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। 

আর ২০২২ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। পরবর্তী সময়ে ২০২৩ সালে এ সংখ্যা কমে ৯২ হাজার ৫৯৫ জনে দাঁড়ায়। ২০২৪ সালে আবার বেড়ে হয় ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। তবে ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।