২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে ‘বিদ্রুপ’ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ করে পোস্ট দেওয়ার কারণে শাস্তিমূলক ব্যবস্থা সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল রোববার প্রশাসনের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এ তথ্য জানান।
অধ্যাপক সফিকুল বলেন, চলতি বছরের জুলাইয়ে অধ্যাপক মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীর ওই ফেসবুক পোস্ট নিয়ে সমালোচনা হলে বিশ্ববিদ্যালয় একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। বিষয়টি আরও খতিয়ে দেখতে নতুন আরেকটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।