Image description

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ইস্যুতে আগের সিদ্ধান্তই বহাল রেখেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। রবিবার (১৪ জুন) বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রসমূহের সিসিটিভির DVR/NVR-এর সাথে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখা প্রয়োজন। এ কারণে নিম্নেবর্ণিত তথ্যসমূহ আগামী ২১ জুনের মধ্যে [email protected] মেইলে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এবং মেইলের Subject টি নিম্নের বর্ণনা অনুযায়ী লেখার জন্য অনুরোধ করা হলো:

১. সিসিটিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড (ক্যামেরা ব্র্যান্ড, ডিভাইস সিরিয়াল নাম্বারসহ)।

২. মেইলের Subject এর নাম: CCTV EIIN Nnmber (উদাহরণ: CCTV 888888 { এখানে নিজ নিজ প্রতিষ্ঠানের EIIN Nnmber ব্যবহার করতে হবে})।
বিষয়টি অতীব জরুরি।

এর আগে, গত ১ জুন সিসিটিভি স্থাপনের জন্য সিসিটিভি এবং ট্রেজারির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ঠিকানা ও মোবাইল নম্বর বোর্ডে পাঠানোর নির্দেশনা দিয়েছিল বোর্ড। তবে পরদিন ২ জুন বিজ্ঞপ্তিটি স্থগিত করা হয়।