Image description

ব্রাক্ষ্মণবাড়িয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নাইমুর রহমান রিদমের ওপর নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৩ মার্চ) রাত ১১টার দিকে জেলার নবীনগরের শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের এক সংগীত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

নাইমুর রহমান রিদম ঢাবির কবি জসীম উদ্‌দীন হলের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আরবি বিভাগের শিক্ষার্থী। হামলাকারীরা শ্রীরামপুর ইউনিয়ন ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

নাইমুর রহমান রিদম বলেন, ‘আজ রাতে গ্রামের একটি গানের অনুষ্ঠানে হঠাৎ একজন ব্যক্তি আমার ওপর আক্রমণ চালায়। তারা ইউনিয়ন ছাত্রলীগের নেতা। তারা এলাকায় নিয়মিত ইয়াবা সেবন করে। নেশাগ্রস্ত অবস্থায় তারা আমার ওপর আক্রমণ চালায়।’

তিনি আরও বলেন, ‘আমি পুলিশকে জানিয়েছি। তারা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে।’