Image description
ভারতের আন্দোলনে এবার যুক্ত হয়েছে বাংলাদেশের প্রতিবাদী গান।
 
সোমবার (১২ অক্টোবর) ভারতের জাতীয় কংগ্রেসের ত্রিপুরা শাখার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে বাংলাদেশের গানের ব্যবহার দেখা যায়। ভিডিওটিতে ভারত সরকারের বিরোধী জোটের সদস্যদের মিছিল নিয়ে যেতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজছিল বাংলা গান ‘দেশটা তোমার বাপের নাকি’।
 
ভারতে ভোটার তালিকার বিতর্কিত সংশোধনীর প্রতিবাদে তারা এই মিছিল করেন। বিষয়টি নিয়ে দেশটিতে কয়েক দিন ধরে অস্থিরতা চলছে।
 
গানটির মূল গায়ক বাংলাদেশের মৌসুমী চৌধুরী এবং গীতিকার ইথুন বাবু।
 
২০২২ সালের ডিসেম্বরে শেখ হাসিনা সরকারের বিরোধীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদের প্রেক্ষাপটে গানটি তৈরি হয়েছিল। ২০২৪ সালে হাসিনা সরকারের পতন ঘটানো জুলাই গণ-অভ্যুত্থানের সময় গানটি আবারও জনপ্রিয়তা পায়। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি জনপ্রিয় হয়ে ওঠে। বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন রিল ও ভিডিওতে গানটি ব্যবহার করা হয়।