অসুস্থ স্ত্রীকে দিয়ে গভীর রাতে পরোটা বানিয়ে খাওয়ার ঘটনা নিয়ে অভিনেতা মুকিত জাকারিয়ার একটি মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের একটি ঘটনা বলতে গিয়ে তিনি জানান, রাত ৪টার দিকে ১০২ ডিগ্রি জ্বর থাকা স্ত্রীকে পরোটা খেতে চাওয়ার কথা বলেছিলেন তিনি। জবাবে স্ত্রী অসুস্থতা সত্ত্বেও গরম পরোটা তৈরি করে তাকে খাওয়ান বলে দাবি করেন অভিনেতা।
মুকিত জাকারিয়া বলেন, ‘রাত ৪টায় বললাম ‘ও বউ ফরোটা খাইয়ুম,’ স্ত্রী ১০২ ডিগ্রি জ্বর নিয়ে গরম পরোটা করে খাওয়ালো। আলহামদুলিল্লাহ্।’ তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা ধরনের প্রতিক্রিয়া।
কেউ ঘটনাটিকে দাম্পত্য ভালোবাসা ও যত্নের উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ অসুস্থ স্ত্রীকে দিয়ে রান্না করানোর বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।
অভিনেতার এমন মন্তব্যের পর তা নিয়ে শুরু হয় সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ বিষয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
মুকিত জাকারিয়া টেলিভিশন বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। পরে টিভি নাটক ও টেলিফিল্মে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি।
তার সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে মূলত দাম্পত্য সম্পর্কে যত্ন, পারস্পরিক দায়িত্ব ও প্রত্যাশা নিয়ে মতের ভিন্নতা দেখা দিয়েছে।