চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় রাজধানীর শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার হয়েছেন খল অভিনেতা আশরাফুল হক ডন। তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ রবিবার দুপুরে বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তার ভাষ্য, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেপ্তার করে। এরপর সিআইডির একটি টিম এসে ডনকে নিয়ে যায়।
ডন সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ড চাওয়া হয়নি বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (ঢাকা মেট্রো-দক্ষিণ) বেনজির আহমেদ।
আগামীর সময়কে তিনি বলেছেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ছুটিতে আছেন। তিনি ছুটি শেষে চাকরিতে যোগদানের পর এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।