নায়িকা, মা, অতঃপর একজন উদ্যোক্তা হিসেবেও নিজের অবস্থানকে দৃঢ় করেছেন অভিনেত্রী পরীমণি। অভিনয়ের ব্যস্ততা, শুটিং, ব্যবসার ভার সব কিছুর মাঝেও ফুটবল বিশ্বকাপ নিয়ে মেতে ছিলেন এ নায়িকা।
আর্জেন্টিনার কট্টর সমর্থক চিত্রনায়িকা পরীমনি। এবারের বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলে আচমকাই নতুন বিয়ের ঘোষণা দেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা জানিয়েছেন, আবার অনেকে সরাসরি বিয়ের প্রস্তাবও দিয়েছেন। তবে এখন সেই ঘোষণা নিয়েই খানিকটা বিপাকে ছিলেন অভিনেত্রী।
তবে ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ে ফেসবুকে নতুন সিদ্ধান্ত জানালেন পরী। তিনি লিখেছেন, ‘বিয়েটা আর করতে হলো না, এই আর কি, ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’ যদিও খেলার আগে বিয়ে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, আগের মতোই রসিকতার ছলে পরী বলেছিলেন, ‘আমি তো আগেও এমন কথা বলেছিলাম। কিন্তু আর্জেন্টিনার জয়ে বিয়ে করার কথা বলে মুশকিলেই পড়ে গেলাম।’
সোমবার, ২০ জুলাই, ভোররাত থেকে খেলার পাশাপাশি আলোচনায় ছিল পরীমনি ও তার বিয়ে। ভক্ত ও সবার কৌতূহল মেটাতেই নতুন পোস্ট শেয়ার করেছেন তিনি।