স্পষ্টভাষী অভিনেত্রী। সমালোচকদের কথা গায়ে না মেখে সবসময় নিজের ইচ্ছে মতোই ছুটে চলেন তিনি। ভালোবেসে আপন করে নিতে পারেন মানুষকে, বলছি ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম গ্ল্যামার নায়িকা পরীমণির কথা।
রিল লাইফ থেকে রিয়েল লাইফ—দুই জায়গাতেই তাকে নিয়ে নানা সমালোচনা থাকলেও সবকিছুকে পেছনে ফেলে একজন সংগ্রামী নারী ও মমতাময়ী মা হিসেবেই এখন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনার সঙ্গেও হত্যে চেয়েছিলেন এই নায়িকা। এজন্য ‘সোনার তরি মাল্টিমিডিয়া’ নামে প্রযোজনা প্রতিষ্ঠানও খুলে ফেলেছিলেন। জমাকালো আয়োজনের সেই প্রতিষ্ঠান থেকে ‘ক্ষত’ শিরোনামের চলচ্চিত্র নির্মাণের ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর শুটিং ফ্লোর পর্যন্ত গড়ায়নি।
সম্প্রতি এশিয়া পোস্টের বিশেষ আয়োজন ‘এপি স্টার’-এ অতিথি হয়ে এসেছিলেন পরীমণি। যেখানে তিনি তার সেই প্রতিষ্ঠান থেকে সিনেমা নির্মাণের না করার বিষয়ে খোলামেলা কথা বলেন।
পরীমণি বলেন, অনেক বড় ধাক্কা খেলে ছিলাম। সিনেমা নির্মাণের আগেই আমার অনেক টাকা লগ্নি হয়েছিল। খাল কেটে কুমির আনবো কী কুমির দেখলে আমি নিজেই ঝাঁপ দিই। ছবির যে নির্মাতা ছিলেন তার হতাশার ব্যাপারগুলো আমি নিতে পারিনি।