Image description

বাবা চেয়েছিলেন তাঁর ব্যবসার হাল ধরুক ছেলে। কিন্তু ছেলে হলেন নায়ক। পাঁচ দশকের অভিনয়জীবনে নানা ধরনের চলচ্চিত্রে তাঁকে দেখা গেছে। সংস্কৃতিক্ষেত্রে অবদানের জন্য পেয়েছেন একুশে পদক। আর গতকাল পেলেন ‘মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা ২০২৬’। এর আগে গত সোমবার বিকেলে বারিধারার অফিসে অভিনয়শিল্পী এম এ আলমগীর–এর কাছে নায়ক হয়ে ওঠার গল্প শুনলেন মনজুর কাদের