Image description

এ প্রজন্মের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। ইতোমধ্যে তার নির্মিত ‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ নির্মাণ করে এ সময়ে সুনাম অর্জন করেছেন। পেয়েছেন হিট মেশিন খ্যাত নির্মাতার তকমা। এবার ঈদেও মুক্তি পেয়েছে তার পরিচালিত ‘প্রেশার কুকার’ সিনেমা, যা ইতোমধ্যে দর্শকদের নজড় কেড়েছে।

 

এদিকে এশিয়া পোস্টের ঈদ স্পেশাল অনুষ্ঠান এপি স্টারে এসে নানা অজানা কথা জানিয়েছেন নির্মাতা রাফী।

 
 

প্রেম নিয়ে রাফী বলেন, জীবনে সিরিয়াস প্রেম একটাই করেছেন। অন্য প্রেমগুলো বোঝার আগেই প্রেম হয়ে গিয়েছিল।

 

আমি যাই করি ট্রেন্ড হয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, আমি ‘তুফান’ করার পর এই ধরনের ছবি অনেক হচ্ছে। সবাই দেখি মেশিন গান ব্যবহার করছে। প্রীতমকে নিয়ে আমি একটা আইটেম গান করেছি এখন দেখছি সবগুলোতেই হচ্ছে। এবার আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পরবর্তী ঈদ থেকে ‘প্রেশার কুকার’ টাইপ সিনেমা হবে সব।

 

 

প্রেশার কুকার' প্রযোজনা করেছে ফরিদুর রেজা সাগর এবং রাফী। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী। চলচ্চিত্রটি মূলত নারীকেন্দ্রীক চলচ্চিত্র। চলচ্চিত্রটি প্রয়াত পরিচালক তারেক মাসুদকে উৎসর্গ করা হয়েছে।