Image description

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আলোচনা সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী কাল ২৫ মার্চ ২০২৬ বুধবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে যে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আলোচনা সভাটি আগামী ২৭ মার্চ ২০২৬ শুক্রবার একই স্থানে বেলা ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

এছাড়া অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং দেশবরেণ্য বুদ্ধিজীবীগণ উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।