আর্কাইভ


বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

বিএনপিকে জড়িয়ে জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদিরের দেওয়া বক্তব্য নিয়ে উষ্মা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বললেন, ‘একদিকে তিনি (সালমান মুক্তাদির) লাইভে বলেছেন, তার কাছে কেউ চাঁদা চাননি, চাইলে তিনি দিতেন। আবার বিএনপিকে চাঁদাবাজ দল বলেছেন। এ ধরনের বক্তব্যের কোনো ভিত্তি নেই। তার বক্তব্য বিতর্কের জন্ম দিয়েছে।’...

বিএনপি নেতাকর্মীরা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর করেছে, পাহারা দিয়েছে পুলিশ: আসিফ মাহমুদ

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে বিএনপি নেতাকর্মীরা ভাঙচুর চালিয়েছে এবং পুলিশ সেখানে পাহারা দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।...

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন নিয়োগবঞ্চিত চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের সহকারী শিক্ষক প্রার্থীরা।...

প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা রাজধানীর শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করেছেন। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন তারা। পরে বেলা ১১টার দিকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন।...

ফিটনেসবিহীন গাড়ি যত ভালো ড্রাইভারই চালান, দিনশেষে খাদে পড়াই স্বাভাবিক: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘ফিটনেসবিহীন গাড়ি যত ভালো ড্রাইভারিই চালান না কেন, দিনশেষে খাদে পড়াই তো স্বাভাবিক।’...

জাসদ কার্যালয় থেকে আটকদের বেশিরভাগকে মুক্তি

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আটকদের মধ্যে বেশিরভাগ ব্যক্তিকে ছেড়ে দিয়েছে পুলিশ। যাচাই-বাছাইয়ের পর রোববার ভোরে তাদের ছেড়ে দেওয়া হয়।...

ফাহাম আবদুস সালাম বললেন, ‘প্যাথেটিক অবস্থা’

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাতা, লেখক ও গবেষক ফাহাম আবদুস সালাম বলেছেন, ‘জাস্ট মেইক শিওর যে রাতের বেলায় ঘটনা ঘটাইতে হবে যখন মন্ত্রীরা ঘুমায়। প্যাথেটিক অবস্থা!’ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।...

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে কারা করছাড় পাবেন, কারা পাবেন না

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে ব্যক্তিশ্রেণির করদাতারা পরিশোধযোগ্য করের ওপর ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর প্রণোদনা পাবেন। তবে সারা বছরজুড়ে অগ্রিম কর, উৎসে কর বা অন্যভাবে আগাম আয়কর পরিশোধ করা করদাতারা সেই পরিশোধ করা অর্থের ওপর এই সুবিধা পাবেন না।...

সালমান মুক্তাদিরের পাশে ডাকসু ভিপি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদেক কায়েম অভিযোগ করেছেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর, ছিনতাই ও লুটপাটের ঘটনা ঘটেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।...

সালমানের সঙ্গেই যদি এমন হয়, তাহলে ভাবুন দোকানদার-ছোট ব্যবসায়ীদের কী অবস্থা

রাজধানীতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক তাসনিম জারা। তিনি বলেছেন, সালমান মুক্তাদিরের মতো বড় পরিসরে কথা বলার সুযোগ বা প্রভাবশালী প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও যদি তার স্টুডিওতে এমন ঘটনা ঘটে, তাহলে দোকানদার ও ছোট ব্যবসায়ীদের পরিস্থিতি কেমন—তা নিয়ে প্রশ্ন রয়েছে।...

বাংলাদেশ-ভারত বৈরিতার বড় কারণ শেখ হাসিনা: ব্রিফিংয়ে মার্কিন কর্মকর্তা

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো অবস্থান নেই। শেখ হাসিনা ইস্যুটি ভারত ও বাংলাদেশের মধ্যে বৈরিতার একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র আশা করে, বাংলাদেশ ও ভারত তার বিষয়ে একসঙ্গে সিদ্ধান্ত নেবে ।...