Image description

মাত্র ১১৪ বলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন হ্যারি ব্রুক। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ইংল্যান্ডের সাদা বলের দলের অধিনায়ক। ওয়ানডে ফরম্যাটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক এখন হ্যারি ব্রুক।

ত্রিদেশীয় সিরিজের ম্যাচে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করতে নামে ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ৪২৯ রানের বিশাল পুঁজি দাঁড় করিয়েছে ইংলিশরা।

ওপেনিংয়ে টম ব্যান্টন ফিফটি হাঁকিয়েছেন। ৫১ বলে ৫০ রান করেন তিনি। ৩৯ বলে ২৯ রানের ইনিংস খেলেছেন বেন ডাকেট। তিনে নামা জো রুট ৬৬ বলে ৬৯ রানের ইনিংস খেলে বিদায় নেন। চারে নামা হ্যারি ব্রুকের দিন ছিল রাওয়ালপিন্ডিতে। ক্রিজে নেমে ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ছুটেছেন ব্রুক। লঙ্কান বোলারদের পিটিয়ে তক্তা বানিয়ে রান বের করেছেন ইংলিশ অধিনায়ক। ফিফটি ছুঁয়েছেন। তুলে নেন দারুণ এক সেঞ্চুরিও।

 
 

তবে সেঞ্চুরি হাঁকিয়েই নিজের কাজ শেষ ভাবেননি ব্রুক। সেঞ্চুরির পর ছুটেছেন ডাবল সেঞ্চুরির দিকেও। আগ্রাসী ব্যাটিংয়ে রান বের করেছেন তিনি। শ্রীলঙ্কান বোলারদের কচুকাটা করে ছুটেছেন দ্বিশতকের দিকে। ইনিংসের একদম শেষ ওভারে গিয়ে সেই ডাবল সেঞ্চুরিটা পেয়েও যান হ্যারি ব্রুক।

 

মাত্র ১১৪ বলে ডাবল সেঞ্চুরি ছুঁয়েছেন ব্রুক। ইনিংসের শেষ বলে আউটও হয়েছেন। ১১৬ বলে ২০২ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন ব্রুক। ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪২৯ রানের বিশাল পুঁজি তুলেছে ইংল্যান্ড। ৩০ বলে ৬৬ রান করে টিকে ছিলেন উইল জ্যাকস।

 

১১৪ বলের ডাবল সেঞ্চুরিতে ব্রুক গড়লেন দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড। কিছুদিন আগেই ১১৭ বলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতের শুবমান গিল। এতদিন গিলের ডাবলই ছিল দ্রুততম। শ্রীলঙ্কার হয়ে ২ উইকেট নেন দুনিথ ভেল্লালাগে। আসিথা ফার্নান্দো এবং জানিথ লিয়ানাগে ১টি করে উইকেট তোলেন।