Image description

ফুটবল বিশ্বকাপের সময় স্থানীয় ম্যাচের একটি ক্লিপে ভাইরাল হওয়া সেই আশরাফুল স্ট্রাইকারের বাড়ি খুলনার যশোরে। পুরো নাম আশরাফুল ইসলাম। আশরাফুল কালবেলা অনলাইনকে শনিবার (১ আগস্ট) ফোনে জানিয়েছেন, ওই ভিডিওতে মেহরাবসহ যাদেরই দেখা গেছে, সবার বড়ি জেলাটির ঝিকরগাছা থানার বারবাকপুর গ্রামে।

বাংলাদেশ-পশ্চিমবঙ্গসহ বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা ওই ভিডিও শেয়ার করেন। বিভিন্ন টিভি অনুষ্ঠানের ম্যাচ বিশ্লেষণে মজার ছলে 'মেহরাবের চেষ্টা, আশরাফুলের মিস' সংক্রান্ত রেফারেন্সও দিতে শোনা গেছে।

ভিডিওটির ধারাভাষ্যকার ছিলেন হৃদয় সুলতান সম্রাট নামের আরেক যুবক। তিনি জেলা জজ আদালতে কোনো একটি পদে চাকরি করেন।

অবশেষে খোঁজ মিলল ভাইরাল স্ট্রাইকার আশরাফুলের
ছবিটি ফেসবুক থেকে নেওয়া

ভিডিও ভাইরালের পর ২৬ বছর বয়সী আশরাফুলের জীবনে কিছু পরিবর্তন এসেছে। একটি বেসরকারি কোম্পানিতে সেলসে চাকরি করা এই তরুণ বলেন, অনেক সময় বিব্রত হতে হয়। কেউ কেউ হাসাহাসি করে। তবে এই ঘটনা যে লাখ-লাখ মানুষকে আনন্দ দিয়েছে, এটাও আবার ভালো লাগে।

সম্রাট নিজের ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন জুলাই মাসের ৩ তারিখ। তার ফেসবুকে ক্লিপটি এখনো পিনপোস্ট করা। এটি এখন পর্যন্ত ২৫ মিলিয়ন ভিউ হয়েছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর তিনি আশরাফুল এবং মেহরাবকে নিয়ে একাধিক ভিডিও বানিয়েছেন। সেসব ভিডিওতে নিজেদের পরিচয় দিয়েছেন।

কালবেলা