Image description

অবশেষে ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন কিংবদন্তি জিনেদিন জিদান। মঙ্গলবার (২৮ জুলাই) তার নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয় ফ্রান্স। আগেই ঘোষণা দেওয়া ছিল, বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়বেন দেশটির দীর্ঘদিনের কোচ দিদিয়ের দেশম। তার ১৪ বছরের অধ্যায়ের সমাপ্তির পর থেকেই নতুন কোচ হিসেবে জিদানের নাম আলোচনায় ছিল। এবার সেই জল্পনার অবসান হলো।

১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের অন্যতম নায়ক এবং দেশটির সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত ৫৪ বছর বয়সী জিদান এর আগে দুই দফায় রিয়াল মাদ্রিদের প্রধান কোচ ছিলেন। ২০২১ সালে স্প্যানিশ ক্লাবটি ছাড়ার পর কোচিংয়ের বাইরে ছিলেন তিনি।

 

নতুন দায়িত্বে ২০৩০ বিশ্বকাপ বাছাইপর্ব পর্যন্ত ফ্রান্স জাতীয় দলের ডাগআউটে দেখা যাবে জিদানকে।

দায়িত্ব গ্রহণের পর জিদান বলেন, ‘আমি অনেকবারই বলেছি, ফ্রান্স জাতীয় দলের চেয়ে বড় কিছু নেই। তাই এই দলের কোচ হওয়া আমার জন্য ভীষণ আনন্দ ও গর্বের। একই সঙ্গে এটি অনেক বড় দায়িত্ব।