জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে একমাত্র টেস্টে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে ৩৮ রানে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম অনিকের উইকেট হারায় সফরকারীরা।
এরপর দলের হাল ধরেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ ও বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুমিনুল ইতোমধ্যে ১১টি বাউন্ডারির সাহায্যে ফিফটি তুলে নিয়েছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১০৭ রান। ৫৭ ও ১৮ রানে ব্যাট করছেন মুমিনুল হক সৌরভ ও নাজমুল হোসেন শান্ত।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট শেষে তিন ম্যাচের ওয়ানডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।