Image description

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাত্তাই পেল না বাংলাদেশ। ১১০ রানের লক্ষ্য মাত্র ১১ ওভারে টপকে ৫৪ বল হাতে রেখে জিতেছে অস্ট্রেলিয়া। সুবাদে ওয়ানডে সিরিজ হেরে যাওয়া দলটি টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশকে।

আগের দুই ম্যাচে হেরে যাওয়া বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচে সান্তনার জয়ের খোঁজে ছিল। অথচ এ ম্যাচেই নিজেদের আসল রূপ দেখাল অজিরা। মিচেল মার্শ ওপেনিংয়ে নেমে আইপিএল ফর্ম দেখালেন যেন। মাত্র ২৮ বলে ৪ ছক্কা ও ৭ চারে ৬০ রান করে একাই হারিয়ে দিয়েছেন বাংলাদেশকে। জস ইংলিশ ১৭, কুপার কনোলি ১৫ রান করেন। টিম ডেভিড মাত্র ৩ বলে দুই ছক্কায় ১২ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের শরিফুল, নাসুম ও রিশাদ একটি করে উইকেট নেন।

এর আগে শুরুতে ব্যাট করা বাংলাদেশ ব্যাটাররা আরও একবার ব্যর্থ হয়েছেন রানের দেখা পেতে। তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন ছাড়া বাকি ব্যাটাররা এক অঙ্কের ঘরে রান করে ফিরেছেন। হৃদয় ৫১ বলে ৩টি করে ছক্কা ও চারে করেছেন ৬১ রান। দ্রুত রান তোলার চেষ্টায় ওপেনিং থেকেই ব্যাটিং ব্যর্থতায় তানজিদ তামিম (৫), সাইফ হাসান (১), পারভেজ হোসেন ইমন (১), নুরুল হাসান (৬), শামীম হোসেনরা (০)।