Image description

পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন দলটির সাবেক তারকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক ইউনুস খান।

 

২০০৯ সালে ইউনুস খানের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে পাকিস্তান। বিশ্বকাপজয়ী সাবেক এই অধিনায়ককে পাকিস্তানের পুরুষ ক্রিকেট দলের নির্বাচক কমিটিতেও অন্তর্ভুক্ত করা হতে পারে।

দুই মাস আগে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য পাকিস্তানের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে। তার নেতৃত্বে ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে পাকিস্তান।

কিন্তু কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্টে সাফল্য পাননি সরফরাজ আহমেদ। তার অধীনে বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান ক্রিকেট দল। যে কারণে টেস্ট দলের কোচের দায়িত্ব থেকে সরফরাজকে সরিয়ে কিংবদন্তি ব্যাটসম্যান ইউনুস খানকে দায়িত্ব দিতে যাচ্ছে পিসিবি। 

ইউনুস খানের পাশাপাশি পাকিস্তানের সাবেক আরেক অধিনায়ক মোহাম্মদ হাফিজকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

অতীতে পাকিস্তনের প্রধান কোচের দায়িত্ব পালন করা মোহাম্মদ হাফিজকে আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক করা হতে পারে। গত বছরের সেপ্টেম্বরে পিসিবি উসমান ওয়াহলাকে নিষিদ্ধ করার পর থেকে এই পদটি খালি রয়েছে।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার কারণে কোচ সরফরাজ আহমেদের পাশাপাশি অধিনায়ক শান মাসুদকেও বরখাস্ত করা হতে পারে বলেও গুঞ্জন রয়েছে। তার পরিবর্তে অলরাউন্ডার সালমান আলী আগাকে টেস্টে অধিনায়ক করা হতে পারে।