Image description

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন টেস্ট সিরিজে শিক্ষার্থী ও কিশোর ক্রিকেটারদের জন্য বিশেষ সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত শর্ত পূরণ করলে মিরপুর ও সিলেট টেস্টে বিনামূল্যে গ্যালারিতে প্রবেশ করতে পারবেন তারা।

 

এই উদ্যোগের মূল লক্ষ্য কনিষ্ঠ ক্রিকেটপ্রেমীদের মাঠে বসে টেস্ট ক্রিকেট দেখার সুযোগ করে দেওয়া। ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী সংস্করণের প্রতি আগ্রহ বাড়াতেই শিক্ষার্থীদের জন্য এ ব্যবস্থা রাখা হয়েছে।

 

বিনামূল্যে প্রবেশের সুবিধা পেতে শিক্ষার্থীদের নিজ নিজ স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরে আসতে হবে। সঙ্গে থাকতে হবে বৈধ স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র। এসব শর্ত পূরণ করলেই নির্ধারিত গ্যালারিতে প্রবেশের সুযোগ পাবেন তারা।

 

প্রথম টেস্ট হবে ৮ থেকে ১২ মে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২০ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

 
 

 

শুধু সাধারণ শিক্ষার্থীরাই নয়, বেসরকারি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া ১৫ বছরের কম বয়সি কিশোর ক্রিকেটাররাও এই সুবিধা পাবেন। তবে তাদের নিজ নিজ একাডেমির নির্ধারিত পোশাক পরে স্টেডিয়ামে আসতে হবে।