Image description

সময়টা কম হলো না। ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জয়ের বয়স ২৪ বছর হয়েছে। কিন্তু আরেকবার চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষা আর ফুরাচ্ছে না তাদের। মাঝের ৫ বিশ্বকাপে প্রতিবারই হতাশা নিয়ে দেশে ফিরতে হয়েছে নেইমারদের।

 

সর্বশেষ ২০০২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেবার দলের অধিনায়ক ছিলেন কাফু। সেই কাফুর মতে, এবার অপেক্ষার প্রহর শেষ হওয়ার সময় এসেছে। সেলেসাওদের এবার বিশ্বকাপ জয়ের সঠিক সময় বলে মনে করেন তিনি।

মাদ্রিদে লরিয়াস পুরস্কার প্রদানের অনুষ্ঠানে কাফু বলেছেন, ‘শেষ বিশ্বকাপ জয়ের ২৪ বছর হয়েছে। আমার মতে, ব্রাজিলের জন্য এবার সঠিক সময়।’

 

কেন সঠিক সময় তার সুষ্পষ্ট ব্যাখ্যা অবশ্য দেননি কাফু। প্রথম বিদেশি কোচ কার্লো আনচেলত্তির কৌশলে বিশ্বাস রাখতে চাচ্ছেন।

কেননা ক্লাব ফুটবলে দলগুলোকে শিরোপা এনে দিতে বেশ সুনাম রয়েছে তার। এর সঙ্গে অতীত পরিসংখ্যানেও অবশ্য ভরসা রাখতে পারেন ব্রাজিলের সমর্থকরা।

 

এক বিশ্বকাপ জয়ের পর আরেকটিতে চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষাটা দীর্ঘ না হওয়ার। সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়নদের দীর্ঘ গ্যাপটা ছিল ২৪ বছরের। ১৯৭০ সালে তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পর চতুর্থটি জিতেছিল ১৯৯৪-তে।

এবারও সেই অপেক্ষাটা ২৪ বছরে এসে পৌঁছেছে।

 

আনচেলত্তির শিরোপা জয়ের প্রশংসা করে কাফু বলেছেন, ‘আমরা এমন একজন কোচকে এনেছি। যার একের পর এক শিরোপা জয়ের সুনাম রয়েছে। আশা করি, কার্লো আনচেলত্তি ব্রাজিলের শ্রেষ্ঠত্ব আরো বৃদ্ধি করবে।’