Image description

ফেসবুকের একাধিক প্রোফাইল ব্যবহারের ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে। আগামী ১৪ ডিসেম্বরের পর ব্যবহারকারীদের অতিরিক্ত প্রোফাইলগুলো স্থায়ীভাবে মুছে ফেলবে ফেসবুক। তবে এতে মূল প্রোফাইলের কোনো প্রভাব পড়বে না।

ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহারকারী প্রথম যে প্রোফাইলটি তৈরি করেন, সেটিই মূল প্রোফাইল হিসেবে বিবেচিত হবে।

 

এর বাইরে তৈরি করা প্রোফাইলগুলো অতিরিক্ত প্রোফাইল হিসেবে গণ্য হবে।

অতিরিক্ত প্রোফাইলের তথ্য সংরক্ষণ করতে চাইলে আগামী ১৪ ডিসেম্বরের আগেই সেগুলো ডাউনলোড করে নিতে হবে। নির্ধারিত সময়ের পর এসব প্রোফাইলের পাশাপাশি এর সঙ্গে থাকা সব তথ্যও স্থায়ীভাবে মুছে ফেলা হবে।

অতিরিক্ত কোনো প্রোফাইল দিয়ে গ্রুপ পরিচালনা করা হলে, সেটির প্রশাসনিক দায়িত্ব মূল প্রোফাইলে হস্তান্তর করার পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে অতিরিক্ত প্রোফাইলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মূল প্রোফাইলে বন্ধু হিসেবে যুক্ত করা, বিভিন্ন গ্রুপে আবার যোগ দেওয়া কিংবা পেজ অনুসরণ করার সুযোগ থাকবে।

ফেসবুক জানিয়েছে, অতিরিক্ত প্রোফাইল থেকে পাওয়া কিছু তথ্য, বিশেষ করে বিজ্ঞাপন-সংক্রান্ত তথ্য, শুধু মূল প্রোফাইলের ফেসবুক তথ্য ডাউনলোডের মাধ্যমেই পাওয়া যেতে পারে। তাই প্রয়োজনীয় তথ্য হারানোর ঝুঁকি এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে সেগুলোর কপি সংরক্ষণ করতে হবে।

শীর্ষনিউজ