Image description

দীর্ঘ বিরতির পর আবারও আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে সিরিজের পর থেকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি এই অভিজ্ঞ অলরাউন্ডার।

বৈষম্যবিরোধী আন্দোলনের পর তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাজনিত জটিলতায় দেশে ফেরাও থমকে যায়। ফলে প্রায় দুই বছর ধরেই লাল-সবুজের জার্সি ছাড়া সময় কাটছে বাংলাদেশের সাবেক অধিনায়কের।

তবে সাম্প্রতিক উদ্যোগে ফের জোরালো হচ্ছে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা।

 

সাকিবের আইনি জটিলতা নিরসনে বোর্ড উদ্যোগ নিয়েছে। বিষয়টি নিয়ে বিসিবির পক্ষ থেকে প্রয়োজনীয় নথিপত্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পরিচালক আসিফ আকবর।

আসিফ বলেন, ‘আমরা সাকিবের সকল মামলার নথিপত্র সংগ্রহ করেছি।

বিসিবির প্রধান নির্বাহী ও সহ-সভাপতি ফারুক আহমেদ ইতোমধ্যে সংশ্লিষ্ট মহলকে বিষয়টি অবহিত করেছেন। ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন ফেডারেশনের ইস্যুর পাশাপাশি সাকিবের ফাইলও উপস্থাপন করা হয়। যদিও অনেক ফেডারেশন হওয়ায় প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে এ বিষয়ে কথা হয়নি। তবে তিনি এটা (সাকিব ইস্যু) আলাদাভাবে নজরে রেখেছেন।

আসিফ আকবর আরও বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নথিটি সচিবের দপ্তরে পাঠানো হবে। ফাইল জমা দেওয়ার মধ্য দিয়ে বিসিবির প্রাথমিক প্রক্রিয়া শেষ হয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে।’

তিনি আরও যোগ করেন, ‘সরকার বলেছে ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলো পুনর্বিবেচনা করবে। সেই প্রেক্ষাপটে সাকিবের বিষয়েও আমরা আশা রাখতে পারি দ্রুত অগ্রগতি হতে পারে।