Image description
দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে শতরানও তুলতে পারল বাংলাদেশ। বরং স্টেডিয়ামটিতে এক ইনিংসে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়ল লাল সবুজরা।
 
সোমবার (২৩ নভেম্বর) টস হেরে ব্যাট করতে নেমে ৩৩.৩ ওভার মোকাবিলা করে মাত্র ৯১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সর্বোচ্চ ২৩ রানের ইনিংস খেলেছেন মাহফিজুল ইসলাম। প্রোটিয়াদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন।
 
এর আগে সেঞ্চুরিয়নে সর্বনিম্ন রানের ইনিংস ছিল ১০১। ২০১৬ সালে স্বাগতিকদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে এ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। আর শুরুর ইনিংস হিসেব করলে সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল ভারতের। ২০১০ সালে তারা প্রথম ইনিংসে ১৩৬ রানে অলআউট হয়েছিল।
 
বিস্তারিত আসছে...