Image description

নিজেকে সর্বকালের সেরা ফুটবলার দাবি করেছেন আগেও। পর্তুগালের দলে সাময়িক নিষেধাজ্ঞা পাওয়ার পর ক্রিস্তিয়ানো রোনালদো আবারও জানালেন, তিনিই ইতিহাসের সেরা ফুটবলার। তার অর্জনগুলোর সঠিক মূল্যায়ন হচ্ছে বলেও অভিযোগ করেছেন সিআর সেভেন।

নেশনস লিগের মাঝপথে ক্যাম্প ছেড়ে যাওয়ায় সাময়িকভাবে রোনালদোকে নিষিদ্ধ করেছে পর্তুগাল। কবে আবার মাঠে ফিরবেন, সে নিয়েও আছে শঙ্কা। কোচ জর্জ জেসুসের সঙ্গে তার সম্পর্কটা ঠেকেছে তলানিতে।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘মানুষ আমার বর্তমান ফর্ম এবং আমার গোলগুলোকে মূল্যায়ন করছে না।  আমি যদি ৯২০, ৯২৫ বা ৯৩০টি গোলও করে থাকি, ইতিহাসের সেরা আমিই। ব্যস আর কোনো কথা নেই। সংখ্যাগুলোই সব বলে দিচ্ছে। যদি আমি হাজার গোলের লক্ষ্যে পৌঁছাতে পারি, তবে সেটা দারুণ ব্যাপার।তবে আমি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ভাবি না।'

জাতীয় দল ও ক্লাবে তার ভবিষ্যৎ কী? রোনালদো জানালেন, ‘আগামীকাল কী ঘটবে আমি জানি না। হয়তো আমি কোনোদিন ঘুম থেকে উঠে দেখব আমার আর উৎসাহ নেই এবং আমি আর খেলতে চাইছি না। তাই আমি ভবিষ্যৎ নিয়ে সত্যিই জানি না।‘