Image description

দীর্ঘ ৭ বছর পর আবারও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফিরছে বাংলাদেশ। অক্টোবরের ব্যস্ত সূচিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পাশাপাশি আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। পুরো সিরিজই হবে সংযুক্ত আরব আমিরাতে। বুধবার প্রকাশ করা হয়েছে সিরিজের পূর্ণাঙ্গ সূচি।

সর্বশেষ ২০১৯ সালে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। এবার আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আবারও সেই ফরম্যাটে ফিরছে তারা।

আগামীকাল ১ অক্টোবর দুবাইয়ের উদ্দেশে রওনা দেবেন বাংলাদেশের টেস্ট স্কোয়াডের সদস্যরা। সেখানে ২ ও ৩ অক্টোবর অনুশীলন করবে দল। এরপর ৪ অক্টোবর থেকে শুরু হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ।

জাপানে এশিয়ান গেমসে থাকা দলের বাকি সদস্যরা ৬ অক্টোবর দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন। এরপর ৭ ও ৮ অক্টোবর পুরো দল একসঙ্গে অনুশীলন করবে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।

 

এরপর ১৭ অক্টোবর শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এরপর ২১ অক্টোবর শারজাতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি ম্যাচই শুরু হবে বিকাল সাড়ে ৩টায়।

২৩ অক্টোবর শারজাতেই অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।