Image description

ওয়েলসের বিপক্ষে গোল মিসের মহড়ায় হতাশ করেছিলেন সমর্থকদের। ক্রিস্তিয়ানো রোনালদোকে শেষ পর্যন্ত ৬৫ মিনিটের সময় তুলে নিয়েছিলেন কোচ হেসুস। আজ উয়েফা নেশনস লিগের দ্বিতীয় ম্যাচে নরওয়ের মুখোমুখি সিআর সেভেনের দল। হাই ভোল্টেজ এই ম্যাচের আগে পর্তুগিজ কোচ আভাস দিলেন, শুরুর একাদশে নাও থাকতে পারেন রোনালদো।

আগের ম্যাচে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছিলেন। একটা গোল পেলেও সেটা অফসাইডের কারণে বাতিল হয়। গোল মিসের এই হতাশা জেঁকে ধরেছিল রোনালদোকে। নিজেই যেন বিশ্বাস করতে পারছিলেন না, এমন গোলও মিস হয়!

ফর্মহীন রোনালদোকে নরওয়ের বিপক্ষে বেঞ্চে দেখা যেতে পারে বলেই আভাস দিলেন হেসুস, ‘সে শুরুর একাদশে থাকবে কিনা, সেটা আমি এখনো নিশ্চিত না। তার বয়স এখন ২০ নয়, এটাও সবার মাথায় রাখতে হবে।‘

নিজের শরীরের ব্যাপারে রোনালদো সবচেয়ে ভালো জানেন, বলছেন হেসুস, ‘নিজের ব্যাপারে রোনালদো সবচেয়ে ভালো বুঝে। ৪১ বছর বয়সে তার শরীর কেমন সাড়া দিচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ। চূড়ান্ত অনুশীলনের পরেই জানা যাবে সে আসলে এই ম্যাচে কতক্ষণ খেলতে পারে। তবে নরওয়ের বিপক্ষে অবশ্যই সে মাঠে নামবে।‘

রাত ১২টা ৪৫ মিনিটে নেশনস লিগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি পর্তুগাল-নরওয়ে। এই ম্যাচ দিয়েই প্রথমবার মুখোমুখি হচ্ছেন আরলিং হলান্ড ও রোনালদো।