ম্যাকাই টেস্ট দুই দিনে হারলেও অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ ড্র করেছে বাংলাদেশ। ১-১’এ সিরিজ শেষ হওয়ার প্রভাব পড়েছে র্যাংকিংয়ে। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথমবার বাংলাদেশ উঠে এল র্যাংকিংয়ের ৬ নম্বরে।
সর্বশেষ র্যাংকিংয়ে ২৪ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১ হাজার ৮৭৮, রেটিং ৭৮। ৭৩ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজটি শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্তরা। সিরিজ শেষে তাদের রেটিং পয়েন্ট ৭৮। বাংলাদেশ পেছনে ফেলেছে পাকিস্তান (৭৫) ও শ্রীলঙ্কাকে (৭৬)।
১২৬ রেটিং নিয়ে র্যাংকিংয়ের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা ১১৯ রেটিং নিয়ে দুইয়ে। ১০৬ পয়েন্ট নিয়ে তিনে নিউজিল্যান্ড, ১০৪ পয়েন্ট নিয়ে চারে ভারত। চারে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ৯৯।
বাংলাদেশ এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আছে চার নম্বরে। বাংলাদেশের পয়েন্টের শতকরা হার ৫৫.৫৬। ৫৩.৩৩ হার নিয়ে পাঁচে রয়েছে ভারত। শ্রীলঙ্কাকে দ্বিতীয় টেস্টে হারালে বাংলাদেশকে পেছনে ফেলবে তারা।