জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ ক্রিকেট দল। আজকের ম্যাচে যারাই জিতবে তারা সিরিজ জয়ের স্বাদ পাবে।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয় পায় স্বাগতিক জিম্বাবুয়ে। সেই ম্যাচে ১৭০ রান করে জিম্বাবুয়ে। টার্গেট তাড়ায় ১৩৮ রানে অলআউট হয়ে ৩২ রানে হেরে যায় বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮৬ রান করে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ১৫২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ৩৪ রানের জয়ে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ।
আজকের ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে যারা জিতবে তারা সিরিজ জয়ের স্বাদ পাবে।
চলতি সফরের শুরুতে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় টাইগাররা।