-
এক ম্যাচে যত নাটক হওয়া দরকার, হয়েছে সবটাই। ডাচদের এগিয়ে যাওয়া, অন্তিম মুহূর্তে মরক্কোর ম্যাচে ফেরা। অতিরিক্ত সময়ে হাড্ডাহাড্ডি লড়াই, এরপর টাইব্রেকারের শ্বাসরুদ্ধকর ফলাফল। মন্তেরেইতে রাউন্ড অব ৩২ এর ম্যাচে ডাচ-মরক্কো লড়াইয়ে শেষ হাসি হাসল আফ্রিকার সিংহরাই। পেনাল্টি শুটআউটে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে শেষ ১৬ তে পৌঁছে গেল আশরাফ হাকিমির দল।
ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি দুই দলের কেউই। অবশেষে ৭২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন কোডি গ্যাপকো। সামারভিলের অ্যাসিস্টে গোল করেন এই তারকা ফুটবলার।
ম্যাচে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল ডাচরা। তবে নাটক তখনও বাকি। ৯১ মিনিটে ম্যাচে ফেরে মরক্কো। ইস দিওপের দারুণ এক হেডে সমতায় ফেরে লায়ন্সরা।
১-১ এর সমতায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এই ৩০ মিনিটেও আর গোল হয়নি।
শেষ পর্যন্ত ম্যাচ যায় টাইব্রেকারে। সেখানে পেনাল্টি মিসের মহড়া দেখিয়েছে দুই দলই। অবশেষে ৩-২ গোলের জয় নিয়ে ডাচদের বিদায় করে পরের রাউন্ডে উঠল মরক্কো।
-
২৪ মিনিট আগে(০৯:৩৯)
নেদারল্যান্ডসকে কাঁদিয়ে শেষ ১৬ তে মরক্কো
নাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারাল মরক্কো। ১২০ মিনিটের খেলায় ১-১ এ সমতা ছিল। পেনাল্টি শুটআউটে ৩-২ ব্যবধানে জিতে পরের রাউন্ডে গেল অ্যাটলাস লায়ন্সরা।
-
৪৩ মিনিট আগে(০৯:২০)
ম্যাচ গড়াল টাইব্রেকারে
অতিরিক্ত সময়েও এলো না জয়সূচক গোল। নেদারল্যান্ডস- মরক্কো ম্যাচ গড়াল টাইব্রেকারে।
নির্ধারিত সময়ে ছিল ১-১ এ সমতা। ৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল ডাচরা। অন্তিম মুহূর্তে গোল করে ম্যাচে সমতা ফেরায় মরক্কো।
অতিরিক্ত ৩০ মিনিটে লিড নিতে পারেনি দুই দলের কেউই। ম্যাচের ভাগ্য এখন নির্ধারিত হবে টাইব্রেকারে।
-
এক ঘণ্টা আগে(০৯:১৩)
অতিরিক্ত সময়ের হাফ টাইমে ১-১ এ সমতা
অতিরিক্ত সময়ের প্রথম হাফে এলো না জয়সূচক গোল। ম্যাচে এখনো ১-১ এ সমতা। ম্যাচ এগিয়ে যাচ্ছে টাইব্রেকারের দিকে।
-
এক ঘণ্টা আগে(০৯:০০)
ভারব্রুগেনের অবিশ্বাস্য সেভে বেঁচে গেল নেদারল্যান্ডস
নিশ্চিত গোলের সুযোগ নস্ট করল মরক্কো। রাহিমি ডাচ কিপার ভারব্রুগেনকে একা পেয়েও গোল করতে পারলেন না।
ম্যাচে এখনো ১-১ এ সমতা। ম্যাচ গড়াচ্ছে টাইব্রেকারের দিকে।
-
এক ঘণ্টা আগে(০৮:৫৪)
ম্যাচে ১-১ এ সমতা, অতিরিক্ত সময়ে গড়াচ্ছে খেলা
জয় থেকে কয়েক মিনিটে দূরে ছিল ডাচরা। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থাকা নেদারল্যান্ডস শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারল না। ৯১ মিনিটের মাথা গোল করে ম্যাচে ফিরল মরক্কো।
দিওপের অবিশ্বাস্য হেডে ম্যাচে এখন ১-১ এ সমতা। ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে।
-
এক ঘণ্টা আগে(০৮:৪৯)
অন্তিম মুহূর্তে সমতা ফেরাল মরক্কো
গোওওওওওওল। অবিশ্বাস্য! ৯১ মিনিটের মাথায় গোল করে মরক্কোকে ম্যাচে টিকিয়ে রাখলেন ইসা দিওপ। দুর্দান্ত এক হেডে সমতার গোল পেল অ্যাটলাস লায়ন্সরা।
ম্যাচে এখন ১-১ এর সমতা। ম্যাচ গড়াচ্ছে অতিরিক্ত সময়ের দিকে।
-
এক ঘণ্টা আগে(০৮:৩৬)
গোলের পর কাঁদলেন গ্যাকপো
ম্যাচের দুদিন আগেই পেয়েছিলেন দুঃসংবাদটা। অনাগত সন্তানকে হারিয়ে শোকে মুহ্যমান ছিলেন ডাচ তারকা কোডি গ্যাকপো। মরক্কোর বিপক্ষে গোল করে আবেগটা আর ধরে রাখতে পারেননি এই তারকা ফুটবলার।
গোলের পর তার চোখে পানি। গ্যাকপো স্মরণ করলেন হারিয়ে যাওয়া সেই সন্তানকেই।
-
২ ঘণ্টা আগে(০৮:৩০)
গ্যাকপোর গোলে লিড নিল ডাচরা
গোওওওওওল। অবশেষে এলো গোল! ৭২ মিনিটে দারুণ এক গোলে ডাচদের এগিয়ে দিলেন কোডি গ্যাপকো। সামারভিলের অ্যাসিস্টে গোল পেলেন এই তারকা ফুটবলার। নির্ধারিত সময়ে জয়ের স্বপ্ন দেখছে নেদারল্যান্ডস।
মরক্কোর এখন ঘুরে দাঁড়ানোর লড়াই।
-
২ ঘণ্টা আগে(০৮:২০)
হাইড্রেশন বিরতি, এখনো গোলশূন্য ম্যাচ
দ্বিতীয়ার্ধের হাইড্রেশন ব্রেক। এখনো গোলের খাতা খুলতে পারেনি দুই দল। ম্যাচ এগিয়ে যাচ্ছে অতিরিক্ত সময়ের দিকে। জার্মানি-প্যারাগুয়ে ম্যাচের পর আরেকটি টাইব্রেকার দেখবে এবারের বিশ্বকাপ?
-
২ ঘণ্টা আগে(০৮:০৮)
অল্পের জন্য গোল পেলেন না হাকিমি
অল্পের জন্য এগিয়ে যাওয়া হলো না মরক্কোর। ৫১ মিনিটে পোস্টে লেগে ফিরে গেল আশরাফ হাকিমির দারুণ এক শট।
ম্যাচে এখনো গোল করতে পারেনি দুই দল।
-
২ ঘণ্টা আগে(০৭:৫২)
দ্বিতীয়ার্ধের খেলা শুরু
প্রথমার্ধে গোল পায়নি দুই দলের কেউ। দ্বিতীয়ার্ধের খেলা শুরু। এই হাফেই কি আসবে জয়সূচক গোল? নাকি ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে?
-
২ ঘণ্টা আগে(০৭:৩৪)
হাফ টাইমে গোল পেল না কেউই
এস্তাদিও মন্তেরেইতে জমজমাট এক প্রথমার্ধ শেষ হলো গোলশূন্যভাবেই। আক্রমণ পাল্টা আক্রমণের এক লড়াইয়ে গোল পেল না নেদারল্যান্ডস-মরক্কোর কেউই।
দুই দলই বেশ কিছু সুযোগ পেয়েছে। তবে মরক্কো ও ডাচদের ঢাল হয়ে দাঁড়িয়ে ছিলেন তাদের কিপার। প্রতিপক্ষের দারুণ সব আক্রমণ ঠেকিয়ে ম্যাচে সমতা বজায় রেখেছেন তারা।
-
৩ ঘণ্টা আগে(০৭:২১)
ডেডলক ভাঙ্গবে কে?
এস্তাদিও মন্তেরেইতে শুরু থেকেই আক্রমণে দুই দল। তবে মরক্কো ও নেদারল্যান্ডসের কেউই বল জালে জড়াতে পারছে না। শেষ পর্যন্ত ডেডলক ভেঙ্গে লিড নেবে কে?
-
৩ ঘণ্টা আগে(০৭:০৯)
আক্রমণে মরক্কো, ডাচ কিপার দুর্দান্ত
শুরুর অস্বস্তি কাটিয়ে আক্রমণে গেল মরক্কোও। মুহুর্মুহু আক্রমণে ডাচ রক্ষনে কাঁপন ধরিয়ে দিচ্ছে আফ্রিকার দেশটি। কিপার ভারব্রুগেনের কল্যাণে গোল হজম থেকে বেঁচে গেল নেদারল্যান্ডস।
-
৩ ঘণ্টা আগে(০৬:৫৪)
শুরু থেকেই মরক্কোকে চাপে রেখেছে ডাচরা
ম্যাচটা হবে ডাচদের আক্রমণ বনাম মরক্কোর রক্ষণ, সে অনুমেয়ই ছিল। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে মরক্কোর রক্ষণের পরীক্ষা নিচ্ছে নেদারল্যান্ডস।
-
৩ ঘণ্টা আগে(০৬:৫২)
রাউন্ড অফ ৩২ এ মুখোমুখি নেদারল্যান্ডস-মরক্কো
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে দারুণ পারফর্ম করা দুই দল মুখোমুখি শেষ ৩২ এ। এস্তাদিও মন্তেরেইয়ে লড়ছে নেদারল্যান্ডস ও মরক্কো। দুই দলের শক্তি ও সামর্থ্য বিবেচনা করা আশা করা হচ্ছে জমজমাট এক লড়াইয়ের।