Image description

মরক্কো বনাম নেদারল্যান্ডসের ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছে। কিন্তু জয়ী দল বেছে নেওয়া সম্ভব হয়নি।

৭২ মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে গিয়েছিল ডাচরা। কিন্তু যোগ করা সময়ে ইসা দিওপের গোলে সমতায় ফেরে মরক্কো।

ম্যাচে অতিরিক্ত আরও ৩০ মিনিটের খেলা অনুষ্ঠিত হবে এখন। এই ম্যাচের প্রথমার্ধে কেউই গোল করতে পারেনি।

বল দখলে দুই দল সমানে সমান লড়লেও শট বেশি নিয়েছে মরক্কো। তাদের ৪টির দুটি শট লক্ষ্যেও ছিল।
তবে ডাচদের ৩ শটের দুটিই ছিল লক্ষ্যহীন।

 

দুই দলের শক্তি, সমার্থ্য ও ছন্দের কারণে হাড্ডাহাড্ডি লড়াই চলছে মন্তেরেইতে বিশ্বকাপের শেষ ৩২–এর এই ম্যাচে। 

এদিকে, নাটকীয় টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে ৪–৩ গোলে হেরেছে।

এর আগে দুই দলের ১২০ মিনিটের খেলা ১–১ সমতায় শেষ হয়েছিল।