Image description

আইপিএলের ৫৮ তম ম্যাচে ‘বর্ণবাদ’ বিতর্কে দেশজুড়ে আলোড়িত হচ্ছে। কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ান্সের এই ঘটনা ঘটে।

ম্যাচের আগে মুম্বাই ব্যাটার তিলক ভার্মাকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্যটি করেন পাঞ্জাবের পেস বোলার অর্শদীপ সিং। পাঞ্জাবের পেস বোলারের মন্তব্যটি মুহূর্তে স্যোশাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে যায়।

 

ভাইরাল হওয়া ক্লিপটিতে অর্শদীপকে বলতে শোনা যায়, ‌‌‘ওই আন্ধেরে, সানস্ক্রিন লাগিয়েছ?’ মন্তব্যটি নেটিজেনরা ভালোভাবে নেয়নি। 

নেটিজেনরা তিলকের 'গায়ের রঙ' নিয়ে উপহাস করার জন্য অর্শদীপের তীব্র সমালোচনা করেছেন।

এমনকি তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগও এনেছেন। বিষয়টি নিয়ে নেটিজেনরা  বিসিসিআই আর্শদীপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন।

 

এদিকে চলমান বিতর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা পাঠিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ফ্রাঞ্চাইজিটি তিলক ভার্মার হাতে পুরস্কারসহ একটি ভিডিও পোস্ট করেছে।

পোস্ট করা ভিডিও দিয়ে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছে বলে মনে করে নেটিজেনরা।