বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। তবে সিরিজ শুরুর আগে বিশাল এক ধাক্কা খেল সফরকারীরা।
অনুশীলনে বাঁ হাঁটুতে চোট পাওয়ায় মিরপুরে প্রথম টেস্টে খেলতে পারবেন না পাকিস্তানের সবচেয়ে বড় ব্যাটিং স্তম্ভ বাবর আজম। আজ রাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসক দল বাবর আজমের চোটের অবস্থা পর্যবেক্ষণ করছে। তার সর্বশেষ পরিস্থিতি পরে জানানো হবে।
বাবরের জায়গায় পাকিস্তানের একাদশে কে ঢুকতে পারেন, সে ব্যাপারে কিছু জানায়নি পিসিবি। ধারণা করা হচ্ছে, আবদুল্লাহ ফজল অথবা আজান আওয়াইশের টেস্ট অভিষেক হতে পারে।