Image description

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সঙ্গে নাম জড়িয়ে আলোচনায় উঠে এসেছেন পশ্চিমবঙ্গের মডেল ও অভিনেত্রী তানিয়া চট্টোপাধ্যায়। চাহালের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ্যে এনে উল্টো আইনি জটিলতায় পড়েছেন তানিয়া। এ ঘটনায় অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করা হয়েছে।

সম্প্রতি পাপ্পারাজ্জিদের সামনে তানিয়া দাবি করেন, ইনস্টাগ্রামে চাহাল তাকে মেসেজ করে ‘মিষ্টি দেখতে’ বলেছিলেন। এনকি নিজের ফোনের ইনবক্স দেখিয়ে সেই বার্তার প্রমাণও তুলে ধরেন তিনি। তবে বিষয়টি প্রকাশ্যে আসার পর পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়।

 

তানিয়ার অভিযোগ, চাহালের পক্ষ থেকে ওই মেসেজ মুছে ফেলার জন্য তার ওপর চাপ সৃষ্টি করা হয়। আর বিষয়টি নিয়ে প্রকাশ্যে আসার পরই উল্টো তার বিরুদ্ধেই মানহানির মামলা দায়ের করেছেন চাহাল।

 

তানিয়া চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক

তানিয়া চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক

 

অভিনেত্রীর কথায়, ‘হালকা মেজাজে বলা একটা কথা এভাবে ছড়িয়ে পড়বে ভাবিনি। এখন আমাকেই ট্রোল করা হচ্ছে, আমারই বদনাম হচ্ছে।’

ব্যক্তিগত জীবন নিয়ে আগেও একাধিকবার চর্চায় থেকেছেন চাহাল। ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহ-বিচ্ছেদ, পরবর্তীতে নতুন সম্পর্কের গুঞ্জন—সব মিলিয়ে বারবার শিরোনামে এসেছেন তিনি।

বিতর্ক থাকলেও বর্তমানে আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন এবং ফর্মেও রয়েছেন চাহাল। তবে মাঠের বাইরের এই নতুন বিতর্ক ও আইনি লড়াই তার ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন অনেকেই।

এদিকে তানিয়া চ্যাটার্জী ‘গান্ধী বাত’ সিজন ৪, ‘উঠা পটক’, ‘জাল’ এবং ‘কাসক’-এর মতো ওটিটি প্রোজেক্টে কাজ করেছেন। বর্তমানে কয়েকটি ওয়েব ফিল্মসহ ফটোশুট নিয়ে ব্যস্ত তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া