নাহিদ ইসলাম এর নির্বাচনী জনসভায় শরীফ ওসমান হাদীর বোন বলে বক্তব্য দেওয়া সেই নারী শহীদ শরীফ ওসমান বিন হাদীর আপন ফুফাতো বোন। এমন দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির ডেপুটি চিফ অরগানাইজার ডা. মাহমুদা মিতু।
রবিবার (৮ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ পোস্টে এ দাবি করেন।
তিনি বলেন, ‘আজকে নাহিদ ইসলাম এর নির্বাচনী জনসভায় শরীফ ওসমান হাদীর বোন বলে যিনি বক্তব্য দিয়েছেন, তিনি শহীদ শরীফ ওসমান বিন হাদীর আপন ফুফাতো বোন।
তিনি আরো বলেন, ‘ওসমান হাদির বোন বলে অপরিচিত কাউকে দিয়ে বক্তব্য দেওয়ানোর যে সংবাদ মিডিয়ায় আসছে তা সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিকর।’
ফেসবুক পোস্টে তিনি বলেন, শবনম খাদিজার পিতা মাওলানা আব্দুর রশিদ, মাতা হাসিনা বেগম। তার নানা শফিজ উদ্দিন মুন্সী এবং শরিফ ওসমান বিন হাদীর পিতা মরহুম জনাব শরীফ আব্দুল হাদী তার আপন মামা।
ডা. মিতু বলেন, ‘আজকের জনসভাস্থলের কাছেই তার বাসা হওয়ায় তিনি ওসমান হাদীর বিচারের দাবিতে কিছু কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করলে তখন তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।’